সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
জেসুসের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে পর্তুগাল ক্যাম্প ছাড়লেন বের্নার্দোও! সাবেক চেয়ারম্যান কলেজ অধ্যক্ষ সোবহানের উপর হামলার অভিযোগ প্রথম বলেই আউট রবিন, আগের রাতের গল্প শোনালেন তানজিদ এক এনআইডিতে পাঁচটির বেশি সিম নয়, থাকছে ফেস ভেরিফিকেশন নেদারল্যান্ডসের কাছে হেরে সুপার সিক্সের আশা ঝুলে গেল বাংলাদেশের যার সঙ্গে সংঘর্ষে মৃত্যু, নিষেধাজ্ঞা পেলেন সেই গোলরক্ষক সন্তান না হওয়ায় বিয়ে ভাঙার ভিডিও ভাইরাল, পেলেন তিন শতাধিক বিয়ের প্রস্তাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের গবেষণাগারে সার্ভার দিয়েছে গ্রামীণফোন এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী ২০১৮ থেকে ২০২৬: বাংলাদেশকে তাড়া করে ফিরছে একই দুঃস্বপ্ন

জেসুসের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে পর্তুগাল ক্যাম্প ছাড়লেন বের্নার্দোও!

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:১৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 2
জেসুসের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে পর্তুগাল ক্যাম্প ছাড়লেন বের্নার্দোও!

ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে বনিবনা হয়নি জর্জ জেসুসের। খেলার সময় নিয়ে অসন্তোষ প্রকাশের পর জাতীয় দলকে বিদায়ই বলে দিয়েছেন পর্তুগিজ মহাতারকা। তার জায়গায় অধিনায়কত্ব পাওয়া বের্নার্দো সিলভার সঙ্গেও এবার একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। ডেনমার্কের কাছে বড় হারের পর কোচের কাছে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার। এরপর জাতীয় দলের ক্যাম্পও ছেড়েছেন তিনি!

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

শনিবার ব্রাগায় উয়েফা নেশনস লিগে ডেনমার্কের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে পর্তুগাল। রোনালদো-পরবর্তী যুগে সেটিই ছিল দলটির প্রথম ম্যাচ। অথচ সেই ম্যাচে নতুন অধিনায়ক বের্নার্দোকে মাঠে নামানো হয় মাত্র ১১ মিনিটের জন্য। তাতেও দলের একমাত্র গোলটি করেছেন তিনি। কিন্তু এত অল্প সময় খেলার সুযোগ পাওয়াটা যে ভালোভাবে নেননি, সেটি কোচকে সরাসরিই জানিয়ে দিয়েছেন ৩২ বছর বয়সী মিডফিল্ডার।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত ও পর্তুগিজ সংবাদমাধ্যম রেকর্ড-এর বরাত দিয়ে গোল ডটকম জানিয়েছে, ডেনমার্ক ম্যাচের পর ব্রাগায় জেসুসের সঙ্গে কথা বলেন বের্নার্দো। সেখানে জাতীয় দলে নিজের ভূমিকা এবং পর্যাপ্ত খেলার সুযোগ না পাওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তবে দুজনের আলোচনা শেষ হয়েছে পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে।

এরপরই পর্তুগালের ক্যাম্প ছাড়েন বের্নার্দো। তবে তার চলে যাওয়ার কারণ হিসেবে অসন্তোষের কথা উল্লেখ করেনি পর্তুগিজ ফুটবল ফেডারেশন। সংস্থাটির আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, শারীরিক সমস্যার কারণে চিকিৎসকদের পরীক্ষার পর বের্নার্দোকে পরবর্তী ম্যাচের জন্য অনুপযুক্ত ঘোষণা করা হয়েছে। ফলে মঙ্গলবার কার্ডিফে ওয়েলসের বিপক্ষে নেশনস লিগের শেষ গ্রুপ ম্যাচে খেলবেন না তিনি।

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

বের্নার্দোর অসন্তোষ অবশ্য একেবারে নতুন নয়। ডেনমার্ক ম্যাচের আগেই জাতীয় দলে খেলার সময় নিয়ে নিজের হতাশার কথা জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, ‘সব খেলোয়াড়ই চায় দলের কাজে লাগতে, মাঠে খেলতে। আমিও এর ব্যতিক্রম নই। অবশ্যই আমি চাই পরিস্থিতিটা অন্য রকম হোক। আরও বেশি সময় খেলার সুযোগ পেতে চাই। তবে কোচের কাজটাও কঠিন। তার হাতে অনেক ভালো খেলোয়াড় আছে, কিন্তু একসঙ্গে মাঠে নামাতে পারেন মাত্র ১১ জনকে।’

রোনালদোর বিদায়ের পরই বার্নার্দোর হাতে অধিনায়কত্ব তুলে দিয়েছিলেন জেসুস। জাতীয় দলের হয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং নেতৃত্বগুণ বিবেচনায় তার ওপর আস্থা রেখেছিলেন পর্তুগিজ কোচ। কিন্তু অধিনায়ক হওয়ার পর প্রথম ম্যাচেই পুরো সময় বেঞ্চে বসে কাটাতে হয়েছে তাকে। শেষ দিকে মাঠে নেমে গোল করলেও দলের বড় হার ঠেকাতে পারেননি।

এমনিতেই ডেনমার্কের বিপক্ষে বড় হারের পর সমালোচনার মুখে আছেন জেসুস। ম্যাচের শেষ দিকে গ্যালারি থেকে রোনালদোর নাম ধরে স্লোগানও দিয়েছেন পর্তুগিজ সমর্থকেরা। পরে সংবাদ সম্মেলনে রোনালদোকে মিস করছেন কি না, এমন প্রশ্নের জবাবে জেসুস পাল্টা প্রশ্ন করেছিলেন, ‘রোনালদোকে মিস করব কেন? আমাকে সঙ্গ দেওয়ার জন্য?’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জেসুসের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে পর্তুগাল ক্যাম্প ছাড়লেন বের্নার্দোও!

প্রকাশের সময় : ০৯:১৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬