Dhaka ০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

কালুখালীতে ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৪৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / 39

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে রাজবাড়ীর কালুখালীতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে জাতীয় পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনের অনুষ্ঠান ইন্টারনেটের মাধ্যমে বড় পর্দায় প্রদর্শন করা হয়। সেখানে প্রধানমন্ত্রী এ কার্যক্রমের উদ্বোধন করেন।

কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রেজাউল করিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

সভায় উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রুমা, সাংগঠনিক সম্পাদক শাহজালাল মিয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্কাউট ও রোভার স্কাউটের সদস্য, বিভিন্ন দপ্তরের প্রধান, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা ও আলোচনা সভা

প্রকাশের সময় : ০৭:৪৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬