Dhaka ০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৬:১৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / 4

নওগাঁ সদর উপজেলার সুইপার কলোনি ও নুনিয়াপট্টিতে মাদকবিরোধী অভিযানে ১০ জনকে গ্রেফতার করেছে সদর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে ৯৬০ গ্রাম শুকনো গাঁজা জব্দ করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নওগাঁ সদর থানাধীন সুইপার কলোনি ও নুনিয়াপট্টিতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের সমন্বয়ে গঠিত বিশেষ দল এ অভিযান চালায়।

পুলিশ জানায়, অভিযানে খাঁস নওগাঁ এলাকার মৃত দিপু হাড়ির ছেলে আদিল হাড়ি এবং সুইপার কলোনির মৃত শ্যাম জমাদারের ছেলে পতুল জমাদারের কাছ থেকে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ৯৬০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

এ সময় মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে আরও আটজনকে গ্রেফতার করা হয়। মাদক হেফাজতে রাখা ও সেবনের অভিযোগে মোট ১০ জনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

অভিযানে নওগাঁ সদর থানার ওসি মো. আসাদুজ্জামান ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. হাসিবুল্লাহ হাসিবের নেতৃত্বে পুলিশের বিশেষ দল অংশ নেয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার

প্রকাশের সময় : ০৬:১৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬