Dhaka ০৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁ সীমান্তে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০২:৪৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / 14

নওগাঁ সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি মূল্যবান কষ্টিপাথরের রাধা-রানী মূর্তি উদ্ধার করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।

১০ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে নওগাঁ জেলার সাপাহার থানার অধীন হাপানিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসির সরাসরি নির্দেশনায় সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর নেতৃত্বে বিজিবির একটি চৌকস দল ফজলেপুর নামক স্থানে অভিযান চালায়।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানকালে বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি মূর্তি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৪ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি রাধা-রানী কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তিটি সীমান্ত দিয়ে দেশের বাইরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় উদ্ধার করা মূর্তিটির বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁ সীমান্তে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

প্রকাশের সময় : ০২:৪৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬