Dhaka ০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৪:৫৫:২৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 5

রাজবাড়ীর পাংশায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। পুলিশের দাবি, অপরাধমূলক কর্মকাণ্ডের প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের মধ্যে একজনের বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের মৃত মতিয়ার মিয়ার ছেলে মো. মনজুর মিয়া ওরফে মঞ্জু (৪০) এবং বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত হামিদ মোল্লার ছেলে মো. শরীফ মোল্লা (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী এলাকায় মো. তালেব মহুরির মেহগনি বাগানের উত্তর পাশে কালুখালী-হাবাসপুর বেড়িবাঁধের পাকা সড়কে অভিযান পরিচালনা করে পাংশা মডেল থানা পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মনজুর মিয়া ও শরীফ মোল্লাকে আটক করা হয়।

পরে তাদের কাছ থেকে একটি সচল পাইপগান ও দুটি তাজা শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেপ্তার মনজুর মিয়া ওরফে মঞ্জুর বিরুদ্ধে দুটি হত্যা, একটি অপহরণ ও চাঁদাবাজি, একটি ডাকাতির প্রস্তুতি এবং দুটি মারামারির মামলা রয়েছে।

অপর গ্রেপ্তার শরীফ মোল্লার বিরুদ্ধে দস্যুতা ও পুলিশকে আক্রমণের অভিযোগে তিনটি মামলা রয়েছে বলেও জানান তিনি।

ওসি আরও জানান, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৪:৫৫:২৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬