Dhaka ১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে: প্রধানমন্ত্রী বিভাগীয় ও জেলা পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একসঙ্গে ‘ডাবল শিফট’ চালু করবে না সরকার কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল দুই কিশোরী গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেফতার কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা অনলাইন নিরাপত্তায় সচেতনতা বাড়াতে জাবিতে কর্মশালা কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ আগামীতে হজের খরচ আরও কমানো হবে: সংসদে ধর্মমন্ত্রী নওগাঁয় কিশোর গ্যাং ও মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি

কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল দুই কিশোরী

মনির হোসেন, বেনাপোল
  • প্রকাশের সময় : ১০:২৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 4

ভারতে পাচার হওয়ার পর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে দুই বাংলাদেশি কিশোরী। মঙ্গলবার বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেরত আসা দুই কিশোরী হলো নড়াইলের মহিষখোলা গ্রামের লাবু বিশ্বাসের মেয়ে লাবনী বিশ্বাস (১৮) ও একই গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের মেয়ে মনি বিশ্বাস (১৯)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি সাইফুর রহমান জানান, ভালো কাজের আশায় দালালচক্রের প্রলোভনে পড়ে ২০২৪ সালের ৪ আগস্ট তারা অবৈধভাবে সীমান্তের চোরাপথ দিয়ে ভারতে যায়। পরে বেঙ্গালুরু শহরে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় ২৭ আগস্ট অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বেঙ্গালুরু পুলিশের হাতে আটক হয় তারা।

আটকের পর আদালতের মাধ্যমে তাদের বালাকিরা বালামন্দিরের গার্লস হোমে রাখা হয়। সেখানে প্রায় দুই বছর অবস্থানের পর ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে মঙ্গলবার বিকেলে তারা দেশে ফেরে।

পরে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংগঠন তাদের গ্রহণ করে। সংগঠনটি তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড ওয়ার্কার শফিকুল ইসলাম বলেন, “ফেরত আসা দুই কিশোরীকে প্রথমে তাদের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল দুই কিশোরী

প্রকাশের সময় : ১০:২৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬