Dhaka ১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে: প্রধানমন্ত্রী বিভাগীয় ও জেলা পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একসঙ্গে ‘ডাবল শিফট’ চালু করবে না সরকার কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল দুই কিশোরী গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেফতার কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা অনলাইন নিরাপত্তায় সচেতনতা বাড়াতে জাবিতে কর্মশালা কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ আগামীতে হজের খরচ আরও কমানো হবে: সংসদে ধর্মমন্ত্রী নওগাঁয় কিশোর গ্যাং ও মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:২৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 20

গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পুলিশের অনুমতি ছাড়া কনসার্ট আয়োজন এবং অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় কনসার্টের আয়োজক এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের স্বত্বাধিকারী হাফিজুর রহমান পিয়ালকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গোপালগঞ্জ সদর থানা-পুলিশ তাকে গ্রেফতার করে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার বিকেলে এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্টের আয়োজন করা হয়। এতে অতিথি শিল্পী হিসেবে গান পরিবেশন করেন কলকাতার জি বাংলার সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘সারেগামাপা’-তে অংশ নেওয়া মাইনুল আহসান নোবেল।

অনুষ্ঠান চলাকালে দর্শকসারি থেকে শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়া শুরু হয়। একপর্যায়ে ‘শেখ হাসিনা’ স্লোগানে কনসার্ট এলাকা উত্তাল হয়ে ওঠে। আয়োজকেরা স্লোগান বন্ধ করতে দর্শকদের নিবৃত্ত করার চেষ্টা করেন। মঞ্চ থেকেও ঘোষণা দেওয়া হয়, এটি কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়। তবে এরপরও স্লোগান অব্যাহত থাকায় রাত সোয়া ৯টার দিকে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হবীবুল্লাহ বলেন, কনসার্ট আয়োজনের আগে সম্ভাব্য বিশৃঙ্খলার বিষয়ে আয়োজকদের সতর্ক করা হয়েছিল এবং অনুষ্ঠান না করার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে অনুষ্ঠান করতে হলে নিজস্ব পার্টি সেন্টারের ভেতরে ছোট পরিসরে আয়োজনের কথা বলা হয়েছিল।

পুলিশ সুপার আরও বলেন, পুলিশের অনুমতি না নিয়েই কনসার্টের আয়োজন করা হয় এবং সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। নিষিদ্ধ সংগঠনের কর্মী-সমর্থকেরা সেখানে একত্রিত হয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে। এসব কারণে হাফিজুর রহমান পিয়ালকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেফতার

প্রকাশের সময় : ১০:২৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬