Dhaka ০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আজ যত টাকায় বিক্রি হচ্ছে সোনা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০১:৫৪:৫১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 6

দেশের বাজারে সোনার দাম কমানোর পর আজও (৯ সেপ্টেম্বর) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩৫ হাজার টাকার ওপরে। আর কম দামি বা সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম ১ লাখ সাড়ে ৫৭ হাজার টাকা। ভালো মানের রুপার গহনার ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার টাকার ওপরে।

গত ৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সোনার ও রুপার গহনার নতুন এ দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আবার নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দামেই দেশে সোনার গহনা ও রুপার গহনা বিক্রি হবে।

বাজুস নির্ধারণ করা দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।

অন্যদিকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম রাখা হচ্ছে ৫ হাজার ১৩২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ২০৮ টাকায় বিক্রি হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আজ যত টাকায় বিক্রি হচ্ছে সোনা

প্রকাশের সময় : ০১:৫৪:৫১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬