Dhaka ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে এসিআর স্বাক্ষর না করায় শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ ‘ডিবি’ হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা : রেলমন্ত্রী ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ শেখ হাসিনার আপিলের সুযোগ আইন নির্ধারণ করবে : আইনমন্ত্রী ভোলাতে গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার দাপ্তরিক নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ মান্দায় ২৫০ লিটার ওয়াশ চোলাই মদসহ যুবক গ্রেফতার

নওগাঁয় কিশোর গ্যাং ও মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৭:৩৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 42

‘কিশোর গ্যাং ও মাদক কারবারিদের স্থান হবে জেলখানায়’—এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নওগাঁর মান্দা উপজেলার তুডুকবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে অপরাধ ও মাদকমুক্ত নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে আয়োজিত কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

সভায় সভাপতিত্ব করেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোরশেদ আলম। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘মান্দা থানার এই এলাকায় সন্ত্রাস, কিশোর গ্যাং, মাদক কোনোভাবেই বরদাশত করা হবে না। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অপরাধ ও মাদকমুক্ত নিরাপদ সমাজ গঠনে পুলিশ সর্বাত্মকভাবে কাজ করবে।’

তিনি বলেন, নওগাঁ জেলা পুলিশ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। ইতোমধ্যে মান্দার এ এলাকার কিশোর গ্যাংয়ের নেতা সুলতান ও পারভেজকে গ্রেফতার করে জেলখানায় পাঠানো হয়েছে। ভবিষ্যতে যারা কিশোর গ্যাং ও মাদকের সঙ্গে যুক্ত হবে, তাদের স্থানও জেলখানায় হবে।

সভায় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার শিক্ষার্থী ও অভিভাবকদের মাদক, কিশোর অপরাধ এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত সবাই হাত তুলে মাদক প্রতিরোধে নিজেদের অবস্থান জানান এবং কিশোর গ্যাং প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার, মান্দা সার্কেল, নওগাঁ আব্দুল্লাহ আল মাহমুদ শাওনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় কিশোর অপরাধ প্রতিরোধ, মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় কিশোর গ্যাং ও মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি

প্রকাশের সময় : ০৭:৩৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬