Dhaka ০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনে ৬ হাজার গ্রাহক পেলেন ২৫০ কোটি টাকা আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি সৌরবিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে ৬ মাস কর ছাড় কাজাখস্তানকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ রাজবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আলোচনা সভা ও শোভাযাত্রা ‘বেঁচে থাকতে কেউ সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টা পরই বিএনপি নেতার মৃত্যু শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর সাক্ষরতার হার বাড়লেও দেশের পৌনে ৪ কোটি মানুষ নিরক্ষর ১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ঢাকাতেও কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাজবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আলোচনা সভা ও শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০১:৩৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 6

রাজবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. তারিফ উল হাসান। স্বাগত বক্তব্য দেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. জামাল উদ্দিন খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন এস এম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদ এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রায়হানুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষা শুধু নাম লেখা ও পড়তে পারার মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার মূল উদ্দেশ্য হলো মানুষের মধ্যে মূল্যবোধ ও মানবিকতা সৃষ্টি করা। একজন শিক্ষিত মানুষের মধ্যে মানবিকবোধ ও মূল্যবোধের বিকাশ না ঘটলে প্রকৃত অর্থে তাকে শিক্ষিত বলা যায় না।

তারা বলেন, সময়ের সঙ্গে শিক্ষার পরিধি বৃদ্ধি পেয়েছে। বর্তমান শিক্ষা ডিজিটাল যুগে প্রবেশ করেছে। তাই সবাইকে প্রয়োজনীয় ডিজিটাল দক্ষতা অর্জন করতে হবে। একই সঙ্গে কর্মমুখী ও জীবনমুখী শিক্ষার মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে হবে।

এর আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আলোচনা সভা ও শোভাযাত্রা

প্রকাশের সময় : ০১:৩৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬