Dhaka ০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনে ৬ হাজার গ্রাহক পেলেন ২৫০ কোটি টাকা আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি সৌরবিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে ৬ মাস কর ছাড় কাজাখস্তানকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ রাজবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আলোচনা সভা ও শোভাযাত্রা ‘বেঁচে থাকতে কেউ সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টা পরই বিএনপি নেতার মৃত্যু শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর সাক্ষরতার হার বাড়লেও দেশের পৌনে ৪ কোটি মানুষ নিরক্ষর ১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ঢাকাতেও কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

কাজাখস্তানকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 6

চীনের ইনার মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপ হকিতে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। মঙ্গলবার ‘চ্যালেঞ্জার পুল’-এর ম্যাচে কাজাখস্তানকে ৪-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এ জয়ের মধ্য দিয়ে টানা তিন ম্যাচে জয় পেল বাংলাদেশ। একই সঙ্গে ১০ দলের টুর্নামেন্টে সেরা ছয়ে নিজেদের জায়গা নিশ্চিত করেছে দলটি।

ম্যাচের শুরু থেকেই কাজাখস্তানের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। প্রথম কোয়ার্টারেই ২-০ গোলে এগিয়ে যায় তারা। ম্যাচের তৃতীয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন অধিনায়ক শারিকা রিমন।

১৪ মিনিটে ফিল্ড গোল করে ব্যবধান দ্বিগুণ করেন লিজা আক্তার। বিরতির পরও আক্রমণের ধার ধরে রাখে বাংলাদেশ। ৪৬ মিনিটে জাকিয়া আফরোজ লিমা ফিল্ড গোল করে ব্যবধান ৩-০ করেন।

এরপর ৫১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন অধিনায়ক শারিকা রিমন।

শক্তিশালী রক্ষণ ও দুর্দান্ত আক্রমণভাগের সমন্বয়ে পুরো ম্যাচে কাজাখস্তানকে কার্যত কোনো সুযোগই দেয়নি বাংলাদেশ।

এর আগে গ্রুপের প্রথম দুই ম্যাচে চাইনিজ তাইপে ও পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। ফলে টানা তিন জয়ে অপরাজিত থেকেই চ্যালেঞ্জার পুলের শীর্ষস্থান নিশ্চিত করেছে দলটি।

আগামীকাল বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। নিয়ম রক্ষার এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কাজাখস্তানকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রকাশের সময় : ০১:৪৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬