ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত হয়েছে : রিজভী
- প্রকাশের সময় : ১২:১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / 5
দেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে নানা অপশক্তি ও চক্রান্তকারীরা বারবার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের এই অটুট বন্ধন যুগ যুগ ধরে টিকে থাকবে। আমরা একে অপরের পূজা-পার্বণে অংশগ্রহণ করি।’
তিনি বলেন, ধর্মীয় বিষয়গুলো দেখভালের জন্য এসব ট্রাস্ট গঠন করা হয়েছে। রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবার স্থান নিশ্চিত করেছে এবং এটি প্রতিষ্ঠিত করেছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
রিজভী আরও বলেন, বাংলাদেশের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে যে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য রয়েছে, তা কোনো অপশক্তির ষড়যন্ত্রে নষ্ট হতে দেওয়া হবে না।






















