Dhaka ১০:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

প্রেসক্লাব যশোরের নির্বাচনে ১৫ পদের বিপরীতে ২৭ মনোনয়নপত্র বিক্রি

বেনাপোল প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:১৮:০০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 10

প্রেসক্লাব যশোরের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ২৭টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক পদে একজন করে মনোনয়নপত্র সংগ্রহ করায় ওই দুই প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি পদে ফকির শওকত ও জাহিদ হাসান টুকুন, সহসভাপতি পদে আনোয়ারুল কবির নান্টু, সাইফুল ইসলাম সজল ও সরোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক পদে নুর ইসলাম, ওহাবুজ্জামান ঝন্টু ও জুয়েল মৃধা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

যুগ্ম সম্পাদক পদে কাজী আশরাফুল আজাদ, সরোয়ার হোসেন, এম আইউব ও ফিরোজ গাজী এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাইফুর রহমান সাইফ ও দেওয়ান মোর্শেদ আলম মনোনয়নপত্র নিয়েছেন।

কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক পদে তহীদ মনি এককভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ দুটি পদে আর কেউ মনোনয়নপত্র না নেওয়ায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন।

এ ছাড়া সদস্যের ছয়টি পদের বিপরীতে ১১টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শেখ আব্দুল্লাহ হোসাইন, তৌহিদ জামান, শহিদ জয়, মীর মঈন হোসেন মুসা, রফিকুল ইসলাম, এস এম সোহেল, আব্দুল ওয়াহাব মুকুল, জুয়েল মৃধা, সফিক সাইদ, মুর্শিদুল আজিম হিরু ও গালিব হাসান পিল্টু।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট হাজি আনিছুর রহমান মুকুল জানান, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রেসক্লাব যশোর কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি করা হয়।

তিনি জানান, রবিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। সোমবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করা হবে। পরদিন বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রেসক্লাব যশোরের নির্বাচনে ১৫ পদের বিপরীতে ২৭ মনোনয়নপত্র বিক্রি

প্রকাশের সময় : ০৫:১৮:০০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬