গুরুত্বপূর্ণ সংবাদ:
মনে পড়ে
এজাজ আহম্মেদ
- প্রকাশের সময় : ১২:০৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / 25
মনে পড়ে, তখন সবে মাত্র মুঠোফোন কিনেছি। ক্লাসে আমরা তুই বলতাম, অন্য সময় তুমি মেঘ বালিকা, অপরাজিতা বা কুহেলিকা, তোমার ছদ্মনাম একসাথে হেঁটেছি কত পথ, বাম ডান বাম এখন হয়তোবা মনে নেই ভুলে গেছো।
জানো, যেদিন সকালে ঘটা করে মুষলধারে বৃষ্টি নামে জানালার গ্রিল ভেদ করে ভেজে তোমার হাত, বাড়ির উঠোন আর অফিস কামাই দেয়ার জন্য মন স্থির হয় তোমার তখন খুব মনে পড়ে।
আজও বৃষ্টি নামে
কলেজ পুকুরপাড়ে এখনো ফোটে কৃষ্ণচূড়া মিছিলের হাতগুলো দৃঢ় হয় অপরাজিতা, কাঠালচাঁপা দোল খায় বাতাসে আজও সাম্যের দাবি মেশে আকাশে কিছু মাথা উঁচু থাকে, বজ্রমুঠি নত নয় আমরা কি বেঁচে আছি, মৃত নয়..!
ভয়, এতো ভয় ….?
Tag :

























