বেনাপোলে পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি
- প্রকাশের সময় : ০৭:১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / 10
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে যশোরের বেনাপোলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পৌর বিএনপি।
শনিবার বিকেল সাড়ে ৪টায় বেনাপোল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নামাজগ্রাম ও দুর্গাপুর এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারতের উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃক্ষরোপণ শেষে আবু তাহের ভারত বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো এবং অর্থনৈতিক উন্নয়নে গাছের গুরুত্ব অপরিসীম। পরিবেশ রক্ষায় দেশের প্রতিটি এলাকায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ প্রয়োজন।
তিনি বলেন, বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যে দলের নেতাকর্মীরা কাজ করবেন। এ কর্মসূচি বাস্তবায়নে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















