Dhaka ১১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রস্তাব ফিরিয়েও চাপের মুখে সিদ্ধান্ত বদল, উদ্ধারকাজে বিদেশি সহায়তা নেবে নেপাল এসএসসির ফল পুনর্নিরীক্ষণে রেকর্ড আবেদন, মূল্যায়ন নিয়ে শঙ্কা ইউক্রেন যুদ্ধে প্রতি মাসে ৬ হাজার সেনার ঘাটতিতে রাশিয়া নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বেঁচে ঢাকায় অপু বিশ্বাস ভেনেজুয়েলার সঙ্গে ‘বিশ্বের ইতিহাসের বৃহত্তম’ তেল চুক্তির ঘোষণা ট্রাম্পের শিশুদের জন্য বদলে যাচ্ছে ফেসবুক-ইনস্টাগ্রাম নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৯৩ হাজারের বেশি মানুষ: রেড ক্রস দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে: চরমোনাই পীর দেশজুড়ে আগামী ২ দিন ভারী বর্ষণের আভাস ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের প্রশিক্ষণ

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বেঁচে ঢাকায় অপু বিশ্বাস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / 6

নেপালে ভয়াবহ হড়পা বান ও ভূমিধসের ঘটনায় প্রাণহানির মধ্যে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী অপু বিশ্বাস ও তার নতুন সিনেমা ‘শিকার’-এর পুরো শুটিং ইউনিট। পরিস্থিতি বিবেচনায় নেপালে সিনেমাটির শুটিং স্থগিত করে নিরাপদে দেশে ফিরেছেন তারা।

শুক্রবার (২৮ আগস্ট) ঢাকায় ফিরে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে নেপালে কাটানো ভয়ংকর অভিজ্ঞতার কথা জানান অপু বিশ্বাস।

অভিনেত্রী জানান, গত ২৬ আগস্ট কাঠমান্ডু থেকে প্রায় দুই-তিন ঘণ্টার দূরত্বের একটি পাহাড়ি এলাকায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ঘটে। কাকতালীয়ভাবে তাদের ওই পথ দিয়ে যাওয়ার কথা ছিল ২৭ আগস্ট। এক দিন পর যাত্রা করার কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে তারা রক্ষা পান।

ভয়াবহ সেই পরিস্থিতির বর্ণনা দিয়ে অপু বিশ্বাস বলেন, তাদের কাঠমান্ডুতে ফেরার নির্ধারিত পথের কাছাকাছি এলাকাতেই দুর্ঘটনাটি ঘটে। তার ভাষায়, আল্লাহর অশেষ রহমতে ২৬ তারিখ নয়, ২৭ তারিখ তাদের সেখানে যাওয়ার কথা ছিল। দুর্যোগের কারণে ওই সড়কটি আগামী ১৫ থেকে ২০ দিনের জন্য যান চলাচলের উপযোগী থাকবে না বলেও জানান তিনি।

এমন পরিস্থিতিতে শুটিং চালিয়ে যাওয়াকে অমানবিক মনে হয়েছে জানিয়ে অপু বিশ্বাস বলেন, মানুষের চরম দুর্ভোগের মধ্যে গানের শুটিং করা ঠিক হবে না। তাই পুরো টিমের সঙ্গে আলোচনা করে শুটিং স্থগিত করার সিদ্ধান্ত নেন তিনি। পরে সবাই নিরাপদে দেশে ফিরে আসেন।

বেশ কিছুদিন ধরে নেপালে ‘শিকার’ সিনেমার শুটিং চলছিল। এতে অপু বিশ্বাসের পাশাপাশি অভিনয় করছেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা খরাজ মুখার্জি।

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানির খবর প্রকাশ্যে আসার পর থেকেই সিনেমাটির শুটিং টিমের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন ভক্তরা। এরই মধ্যে খরাজ মুখার্জি কলকাতায় ফিরে ভক্তদের আশ্বস্ত করেন। এরপর অপু বিশ্বাসও ঢাকায় ফিরে নেপালের ভয়াবহ পরিস্থিতির কথা জানান।

প্রাকৃতিক দুর্যোগের কারণে আপাতত ‘শিকার’ সিনেমার নেপালের শুটিং স্থগিত রাখা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বেঁচে ঢাকায় অপু বিশ্বাস

প্রকাশের সময় : ১০:০০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬