Dhaka ১২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন, ‘নজরুল পদক’ পেলেন দুই গুণী ব্যক্তি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই জন্ম নেওয়া শিশুটির বাবা নিম্ন আদালতে ঢালাও ফাঁসি: বিচারক মামুনের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট ইরান-সৌদি যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব ইরাকের ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ কোটালীপাড়ায় গীতা স্কুলের উদ্বোধন নওগাঁয় কষ্টিপাথরের মূর্তিসহ আটক ১ দুই দিনে ‘ঘুষ.সাইটে’ ৮০৪ অভিযোগ, ঘুষ চাওয়ার দাবি ১৩ কোটি ৬৫ লাখ টাকা কালুখালীতে নবাগত ইউএনওর সঙ্গে রাজনৈতিক ও সুশীল সমাজের মতবিনিময় নওগাঁয় চোরাই গরুসহ চোর গ্রেফতার

শার্শায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, এমপি বললেন ‘শিবিরের কর্মীরা মেধাবী’

বেনাপোল প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:৫৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / 22

যশোরের শার্শায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ (এ+) পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহারসামগ্রী দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান বলেন, ‘যারা শিবির করে, তারা মেধাবী, সমাজের ভালো, ভদ্র ও উত্তম চরিত্রের অধিকারী হয়।’

রোববার (২৩ আগস্ট) সকাল ১১টায় শার্শা উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শার্শা উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১২৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপহারসামগ্রী দেওয়া হয়।

অনুষ্ঠানে মাওলানা আজীজুর রহমান বলেন, ইসলামী ছাত্রশিবির একটি কল্যাণকর সংগঠন। উপজেলার সেরা ও মেধাবী শিক্ষার্থীরাই দেশের আগামীর ভবিষ্যৎ। ছাত্রশিবির এমন একটি সংগঠন, যেখানে মেধার বিকাশের পাশাপাশি উত্তম চরিত্র গঠনের সুযোগ রয়েছে।

নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছি, যারা শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত, তারা সমাজে ভালো ও ভদ্র ছেলে হিসেবে পরিচিতি লাভ করে।’ দেশকে এগিয়ে নিতে মেধা, দক্ষতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক তৈরিতে ছাত্রশিবিরের ভূমিকা অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

শার্শা উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাদিউজ্জামানের সভাপতিত্বে এবং মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু ইউসুফ আলী।

তিনি বলেন, শুধু দক্ষতা অর্জন করলেই হবে না, এর সঙ্গে নৈতিক শিক্ষার সমন্বয় ঘটাতে হবে। দক্ষতা ও নৈতিকতার সমন্বয় না হলে সমাজে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও সামাজিক অবক্ষয় দেখা দিতে পারে। দেশপ্রেমিক, দক্ষ ও নীতিবান নাগরিক তৈরির লক্ষ্যে ইসলামী ছাত্রশিবির কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের যশোর জেলা শাখার সভাপতি ইসমাইল হোসাইন এবং শার্শা উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ ফারুক হাসান। এ ছাড়া জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শার্শায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, এমপি বললেন ‘শিবিরের কর্মীরা মেধাবী’

প্রকাশের সময় : ০৭:৫৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬