Dhaka ০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভাষার আলোয় মেধার উচ্ছ্বাস, রাজবাড়ী একাডেমির উদ্যোগে প্রাক বাংলা উৎসব বিভ্রান্তি ও হঠকারিতার রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল ভারতের স্বাধীনতা দিবসে বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রপ্তানি বন্ধ নওগাঁর ধামইরহাট থানা পরিদর্শনে পুলিশ সুপার বিএনপি ৩১ দফা দেয়, পূরণ করে ৩২ দফা পর্যন্ত: স্বরাষ্ট্রমন্ত্রী নওগাঁয় খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৩৯ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত ঝিনাইদহে নিখোঁজের তিনদিন পর নদী থেকে রমজানের মরদেহ উদ্ধার দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী

ঝিনাইদহে নিখোঁজের তিনদিন পর নদী থেকে রমজানের মরদেহ উদ্ধার

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ০৪:৪৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / 8

ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের হরিপুর গ্রামের রমজান আলী (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ নিখোঁজের তিনদিন পর বেগবতী নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।

নিহত রমজান আলী হরিপুর গ্রামের মৃত মোজাম্মেল আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার (১২ আগস্ট) দুপুর ১টা ১২ মিনিটের দিকে রমজান আলী মহারাজপুর ইউনিয়নের বিষয়খালী এলাকার দিকে যাওয়ার পর নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

নিহতের ছেলে জুয়েল জানান, তার বাবা দীর্ঘদিন ধরে খিঁচুনি রোগে ভুগছিলেন। তিনি প্রায়ই নদীতে মাছ ধরতে ও শাক-সবজি সংগ্রহ করতে যেতেন। নদীতে গেলে হঠাৎ খিঁচুনি উঠে পানিতে পড়ে যাওয়ার আশঙ্কা থাকায় পরিবারের পক্ষ থেকে তাকে নদীতে যেতে নিষেধ করা হয়েছিল। এরপরও তিনি মাঝে মাঝে নদীতে যেতেন।

তিনদিন ধরে বাবার কোনো সন্ধান না পাওয়ায় জুয়েল আশঙ্কা করেন, খিঁচুনি উঠে তার বাবা নদীতে পড়ে যেতে পারেন।

এর মধ্যে স্থানীয়রা বেগবতী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে নিহতের ছেলে জুয়েল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তার বাবা রমজান আলীর বলে শনাক্ত করেন।

পরিবারের ধারণা, খিঁচুনি উঠে নদীতে পড়ে পানিতে ডুবে রমজান আলীর মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝিনাইদহে নিখোঁজের তিনদিন পর নদী থেকে রমজানের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৪:৪৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬