Dhaka ০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

মাদারীপুরে মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / 63

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুরে দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মাদ্রাসার পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে মাদ্রাসা-সংলগ্ন এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ মাদ্রাসার পাশে ইমন সরদারের বসতঘরের সামনে একটি বোমা বিস্ফোরিত হয়। এ সময় মাদ্রাসার শিক্ষার্থী আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০), মাইমুনা (৯)সহ পাঁচজন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় বাসিন্দা ইমন সরদার বলেন, ‘আমার ঘরের সামনে কীভাবে বোমা বিস্ফোরিত হলো, সেটি আমি জানি না।’

মাদ্রাসার মুহতামিম হাফিজুর রহমান বলেন, ‘মাদ্রাসা লাগোয়া জায়গায় হঠাৎ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।’

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন, ‘বোমা বিস্ফোরণের ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত চলছে।’

বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে কী ধরনের বিস্ফোরক থেকে এ ঘটনা ঘটেছে এবং এটি কীভাবে সেখানে এল, তা তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাদারীপুরে মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত

প্রকাশের সময় : ০২:১৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬