Dhaka ০১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহাদেবপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার তেল-গ্যাসের সংকট শেষ, এখন কী নিয়ে আন্দোলন করবেন: টুকু বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বেনাপোলে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যারা গণহত্যা চালিয়েছে, প্রত্যেকের বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ঝিনাইদহে বঞ্চিত ব্যবসায়ীদের ১৫ দিনের আলটিমেটাম

রাতে তরুণীর বাড়িতে ধরা পড়ে বিয়ে করতে হলো ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:১০:০০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 80

গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহফুজ সরকার রাকিবকে গভীর রাতে এক তরুণীর বাড়িতে পাওয়া নিয়ে এলাকায় বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের উপস্থিতিতে পরে ওই তরুণীর সঙ্গে তাঁর বিয়ে সম্পন্ন হয়। তবে ‘আপত্তিকর অবস্থায় আটক’ হওয়ার অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছেন মাহফুজ।

স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোলদহ (সৈয়দপুর) গ্রামের বাসিন্দা আব্দুল জলিলের বাড়িতে যান মাহফুজ সরকার রাকিব। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। পরে স্থানীয়দের মধ্যস্থতায় আব্দুল জলিলের মেয়ে জুই আক্তারের সঙ্গে মাহফুজের বিয়ে সম্পন্ন হয়।

অভিযোগ অস্বীকার করে মাহফুজ সরকার রাকিব বলেন, শুক্রবার পারিবারিকভাবেই তাঁদের বিয়ে হয়েছে। তাঁর দাবি, আগের রাতে উভয় পরিবারের অভিভাবকদের উপস্থিতিতে বিয়ের বিষয়ে আলোচনা চলছিল এবং সে কারণেই তিনি কনের বাড়িতে অবস্থান করছিলেন। সেখানে কোনো আপত্তিকর ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, কিছু ব্যক্তি গোপনে ভিডিও ধারণ করে তার খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন। প্রচারিত ভিডিওগুলো বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

এ বিষয়ে কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা শালু বলেন, মাহফুজ সরকার রাকিবের সঙ্গে তরুণীর আগে থেকেই সম্পর্ক ছিল। রাতে স্থানীয়দের উপস্থিতির পর শুক্রবার স্থানীয়দের মধ্যস্থতায় সাত লাখ টাকা দেনমোহরে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাতে তরুণীর বাড়িতে ধরা পড়ে বিয়ে করতে হলো ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকে

প্রকাশের সময় : ০৮:১০:০০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬