Dhaka ০৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী

নওগাঁ ডিবির মাদকবিরোধী অভিযানে নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০১:৫২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / 76

নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে শহরের নুনিয়াপট্টি এলাকার সুইপার কলোনি থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় তাদের মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।

নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসিবুল্লাহ হাসিবের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ জুলাই) গভীর রাতে এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, সুইপার কলোনির একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ছনু বাশফোর (২৬), বৈশাক বাশফোর (৩০), চান মিয়া (৩০), তুহিন (২৮), মিনহাজ ওরফে মিম (২৭), নাহিদ সুলতান ওরফে জেমস (৩৫), রায়সুল ইসলাম (২২), সাকিব (২২), শান্ত ইসলাম (২৭) এবং শাহরিয়া হোসেন সিহাব (২২)-কে মাদক (গাঁজা) ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় আটক করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম, গাঁজা কাটার কাঁচি, কলকে, কাগজের তৈরি পাইপ ও গ্যাস লাইটার জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁ ডিবির মাদকবিরোধী অভিযানে নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার

প্রকাশের সময় : ০১:৫২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬