Dhaka ০৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৪৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / 4

আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচটি দিয়েই আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানার প্রস্তুতি নিচ্ছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। মেসির সেই বিদায়ী মুহূর্তের আগে আবেগঘন বার্তা দিয়েছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক সতীর্থ নেইমার।

বুয়েনস এইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। প্রায় দুই দশক ধরে আর্জেন্টিনা দলের অন্যতম প্রধান মুখ হয়ে থাকা মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ ঘিরে এরই মধ্যে বিশেষ প্রস্তুতি শুরু হয়েছে।

মেসির বিদায়ের আবেগ অবশ্য সীমাবদ্ধ থাকছে না আর্জেন্টিনায়। ব্রাজিল ও আর্জেন্টিনার ঐতিহাসিক ফুটবল প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন নেইমার।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমার লিখেছেন, ‘যারা ফুটবল ভালোবাসে, তারা বছরের পর বছর তোমাকে উপভোগ করেছে। আজ তোমার দল ও দেশের জার্সিতে শেষ ম্যাচ। আশা করি, প্রতিটি মুহূর্ত উপভোগ করবে।’

মেসির অবদানের জন্য শুধু আর্জেন্টিনা নয়, বিশ্বের সব ফুটবলপ্রেমীর পক্ষ থেকেও কৃতজ্ঞতা জানিয়েছেন নেইমার। তাঁর ভাষায়, ‘শুধু আর্জেন্টিনা নয়, পুরো বিশ্ব তোমাকে ধন্যবাদ জানায় ফুটবলের জন্য তুমি যা করেছ তার জন্য। তুমি আমাকে ফুটবলকে আরও বেশি ভালোবাসতে শিখিয়েছ।’

মেসির বিপক্ষে খেলার অভিজ্ঞতাকেও বিশেষভাবে স্মরণ করেছেন ব্রাজিলিয়ান তারকা। নেইমার বলেন, ‘তোমার বিপক্ষে খেলতে পারা ছিল সম্মানের, আর তোমার সঙ্গে ইতিহাস গড়তে পারা ছিল আরও বড় সম্মানের। ধন্যবাদ, লিও।’

মেসি ও নেইমারের বন্ধুত্বের গল্প অবশ্য বহু পুরোনো। বার্সেলোনায় লুইস সুয়ারেজকে সঙ্গে নিয়ে মেসি-নেইমার গড়ে তুলেছিলেন ইউরোপীয় ফুটবলের অন্যতম ভয়ংকর আক্রমণভাগ। পরে প্যারিস সেন্ট জার্মেইয়েও আবার সতীর্থ হন তাঁরা। মাঠের বাইরেও দুজনের বন্ধুত্ব ছিল গভীর।

কিশোর বয়সে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর প্রায় দুই দশক ধরে দলটির সবচেয়ে বড় তারকা হিসেবে খেলেছেন মেসি। বড় টুর্নামেন্টের একাধিক ফাইনালে ব্যর্থতার কারণে দীর্ঘ সময় সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁকে। তবে ২০২১ সালের কোপা আমেরিকা জয়ের মাধ্যমে জাতীয় দলের হয়ে প্রথম বড় শিরোপা পান মেসি।

এরপর ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয় এবং আরও আন্তর্জাতিক সাফল্য তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারকে পূর্ণতা দেয়। এবার সেই আন্তর্জাতিক অধ্যায়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে মেসি। আর বিদায়ী ম্যাচের আগে নেইমারের বার্তায় ফুটে উঠল দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধুর প্রতি তাঁর শ্রদ্ধা এবং আবেগ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন

প্রকাশের সময় : ০৮:৪৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬