Dhaka ০৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

নওগাঁ ডিবির মাদকবিরোধী অভিযানে নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০১:৫২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / 74

নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে শহরের নুনিয়াপট্টি এলাকার সুইপার কলোনি থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় তাদের মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।

নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসিবুল্লাহ হাসিবের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ জুলাই) গভীর রাতে এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, সুইপার কলোনির একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ছনু বাশফোর (২৬), বৈশাক বাশফোর (৩০), চান মিয়া (৩০), তুহিন (২৮), মিনহাজ ওরফে মিম (২৭), নাহিদ সুলতান ওরফে জেমস (৩৫), রায়সুল ইসলাম (২২), সাকিব (২২), শান্ত ইসলাম (২৭) এবং শাহরিয়া হোসেন সিহাব (২২)-কে মাদক (গাঁজা) ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় আটক করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম, গাঁজা কাটার কাঁচি, কলকে, কাগজের তৈরি পাইপ ও গ্যাস লাইটার জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁ ডিবির মাদকবিরোধী অভিযানে নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার

প্রকাশের সময় : ০১:৫২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬