Dhaka ০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ভারতে প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত ট্রেন চালু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / 70

রেল পরিবহন খাতকে কার্বনমুক্ত করা এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে ভারতে প্রথমবারের মতো চালু হলো হাইড্রোজেনচালিত ট্রেন। এর মধ্য দিয়ে প্রযুক্তিটির পরীক্ষা ও ব্যবহারের তালিকায় থাকা বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের দলে যুক্ত হলো নয়াদিল্লি।

উত্তর ভারতের হরিয়ানা রাজ্যের জিন্দ ও সোনিপাতের মধ্যে ৮৯ কিলোমিটার দীর্ঘ রুটে ১০ কোচের ট্রেনটি চলাচল করবে। এর চালিকাশক্তি হিসেবে ব্যবহার হচ্ছে ১ হাজার ২০০ কিলোওয়াটের হাইড্রোজেন ফুয়েল সেল প্রোপালশন সিস্টেম। রেল কর্মকর্তাদের মতে, এই ফুয়েল সেল সিস্টেমটি ট্রেনের চালিকাশক্তি।

হাইড্রোজেনচালিত ট্রেনগুলোতে মূলত ফুয়েল সেলের মাধ্যমে হাইড্রোজেন ও অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এর ফলে ট্রেন থেকে কোনো ক্ষতিকর ধোঁয়ার পরিবর্তে শুধু জলীয় বাষ্প ও তাপ নির্গত হয়।

শুক্রবার ট্রেনটির উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, স্বনির্ভর ভারত ও টেকসই উন্নয়নের অভিমুখে যাত্রার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন।

রেল মন্ত্রণালয় জানিয়েছে, ট্রেনটি সম্পূর্ণ ভারতে তৈরি করা হয়েছে। তবে ঊর্ধ্বতন কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন, ফুয়েল সেলসহ ট্রেনের বেশ কিছু প্রধান ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ আমদানি হয়েছে বিদেশ থেকে।

এই ট্রেনের পাশাপাশি জিন্দেতে হাইড্রোজেন সংরক্ষণ ও রিফুয়েলিং কেন্দ্রেরও উদ্বোধন করা হয়েছে। রেলওয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, পাইলট প্রকল্পটির পেছনে আনুমানিক ১ কোটি ২০ লাখ ডলার খরচ হয়েছে। প্রচলিত ট্রেন সার্ভিসের তুলনায় এই প্রযুক্তির পরিচালনা ব্যয় অনেকটাই বেশি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারতে প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত ট্রেন চালু

প্রকাশের সময় : ০২:০৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬