নওগাঁয় ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা
- প্রকাশের সময় : ১০:৩০:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / 17
নওগাঁ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
বুধবার (৮ জুলাই) জেলা পুলিশ সুপারের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা অংশ নেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা, গ্রাহকদের নিরাপদ ব্যাংকিং পরিবেশ নিশ্চিতকরণ এবং পারস্পরিক সমন্বয় বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ব্যাংক ও গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে নওগাঁ জেলা পুলিশ সর্বদা সচেষ্ট। যেকোনো প্রয়োজন বা জরুরি পরিস্থিতিতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।
এ সময় ব্যাংক কর্মকর্তারা তাদের প্রতিষ্ঠানের নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন বিষয় পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। জবাবে পুলিশ সুপার ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে বলে আশ্বস্ত করেন।



















