Dhaka ০৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানকে ঘিরে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন রোনালদো: পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি মাদকবিরোধী বার্তায় বালিয়াকান্দীতে বিবাহিত-অবিবাহিতদের ফুটবল লড়াই বালিয়াকান্দিতে জমি বিরোধে নারী আহত, দেবরের বিরুদ্ধে অভিযোগ লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী কালুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মামলার পর জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার না ফেরার দেশে ‘বীরাঙ্গনা’ ফুলমতি, শেষ হলো ৪৫ বছরের স্বীকৃতির লড়াই

৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে পুনরায় ফল প্রকাশের নির্দেশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / 110

৪৩তম বিসিএস নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়ায় প্রচলিত আইনের ব্যত্যয় ও অস্বচ্ছতা থাকার অভিযোগে আগামী ৬০ দিনের মধ্যে পুনরায় ফল প্রকাশের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও উর্মি রহমান সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব। তিনি আদালতের পর্যবেক্ষণ তুলে ধরে বলেন, ৪৩তম বিসিএস নন-ক্যাডার নিয়োগ আইন অনুযায়ী হয়নি এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতি ছিল। ফলে মেধাতালিকা প্রকাশের মাধ্যমে নতুন করে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ৪৫৫ জন নন-ক্যাডার চাকরিপ্রার্থী এ বিষয়ে রিট আবেদন করেছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে পুনরায় ফল প্রকাশের নির্দেশ

প্রকাশের সময় : ০২:১৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬