সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সমুদ্রের নিচ দিয়ে যেভাবে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পৌঁছায় ইন্টারনেট রোনালদো পরবর্তী যুগের শুরুতেই ডেনমার্কের কাছে বিধ্বস্ত পর্তুগাল কালীগঞ্জ বারবাজার রেল স্টেশনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ কালুখালীতে ১৮৪ সুফলভোগীর মাঝে উন্নত জাতের হাঁস-মুরগি ও পশুখাদ্য বিতরণ আবারও আইসিসি চেয়ারম্যান জয় শাহ বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা পাঁচ ধাপে হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ জিমেইলের নিরাপত্তা বাড়াতে গুগলের নতুন পরামর্শ একটু বল ছুঁয়ে দেখতে ফিরেছিলেন রোনালদিনিও মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা মঙ্গলবার

৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে পুনরায় ফল প্রকাশের নির্দেশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / 137

৪৩তম বিসিএস নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়ায় প্রচলিত আইনের ব্যত্যয় ও অস্বচ্ছতা থাকার অভিযোগে আগামী ৬০ দিনের মধ্যে পুনরায় ফল প্রকাশের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও উর্মি রহমান সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব। তিনি আদালতের পর্যবেক্ষণ তুলে ধরে বলেন, ৪৩তম বিসিএস নন-ক্যাডার নিয়োগ আইন অনুযায়ী হয়নি এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতি ছিল। ফলে মেধাতালিকা প্রকাশের মাধ্যমে নতুন করে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ৪৫৫ জন নন-ক্যাডার চাকরিপ্রার্থী এ বিষয়ে রিট আবেদন করেছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে পুনরায় ফল প্রকাশের নির্দেশ

প্রকাশের সময় : ০২:১৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬