Dhaka ০২:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল বাজেটে মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধীদল নাখোশ : প্রধানমন্ত্রী শেরপুরে তিন নদীর পানি বিপৎসীমার ওপরে মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, সর্বোচ্চ ঢাকা বিভাগে : যাত্রী কল্যাণ সমিতি চার দফা কমার পর সোনার দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, ৯২০১ জন উত্তীর্ণ ক্রিকেটার নাঈমকে মারধর করে থানায় নেওয়ার ঘটনায় পুলিশের সোর্স গ্রেফতার ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের ঘটনায় মামলা, তিন পুলিশ প্রত্যাহার কালীগঞ্জে যুব প্রতিনিধি সমাবেশ ও মাদক প্রতিরোধ কমিটি গঠন বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • / 23

জাতিসংঘের সাধারণ পরিষদে ৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার হওয়া ভোটাভুটিতে জয়ী হন তিনি।

প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকৌরিসকে হারিয়ে এক বছরের জন্য নির্বাচিত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। ড. খলিলুর রহমান মোট প্রদত্ত ১৯০টি ভোটের মধ্যে পেয়েছেন ৯৯টি দেশের ভোট। প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকৌরিস পেয়েছেন ৯১টি দেশের সমর্থন।

এদিন নিউ ইয়র্ক সময় সকাল ১০টায় ইউএনএইচকিউর জেনারেল অ্যাসেম্বলি হলে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত আঞ্চলিক আবর্তন অনুযায়ী, সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে নির্বাচিত হওয়ার লড়াইয়ে ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং সাইপ্রাসের বহুপাক্ষিকতা-বিষয়ক বিশেষ দূত রাষ্ট্রদূত আন্দ্রেয়াস কাকুরিস।

উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান সভাপতি এবং জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হলেন ড. খলিলুর রহমান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

প্রকাশের সময় : ০৯:১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬