Dhaka ১১:০৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে পাংশায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা বিসিবি নির্বাচন পর্যবেক্ষণে আসছে আইসিসির প্রতিনিধি দল ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত-ব্যাংক স্বাস্থ্য পরীক্ষার পর ট্রাম্পের সর্বশেষ অবস্থা জানাল হোয়াইট হাউস ভারতে মারা গেলেন হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান মন্ত্রীকে ‘প্রিয় নবী’ বলায় সমালোচনায় ফেনী জেলা পরিষদ প্রশাসক কোটালীপাড়ায় বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ চামড়া শিল্পকে পরিপক্ক রফতানিমুখী করা হবে: বাণিজ্যমন্ত্রী প্রজনন মৌসুমে তিন মাস বন্ধ থাকছে সুন্দরবন, খোলা থাকবে শুধু করমজল

নওগাঁয় গাঁজাগাছসহ এক ব্যক্তি আটক, মামলা দায়ের

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৮:৩৫:০৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • / 16

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাগাছসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসিবুল্লাহ হাসিবের নেতৃত্বে একটি দল শনিবার (৩০ মে) রাতে মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, মান্দা উপজেলার রামনগর গ্রামের এক ব্যক্তি তার কচুখেতের মধ্যে গোপনে গাঁজাগাছের চাষ করছেন।

এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবি পুলিশ নিতাই কুমার মণ্ডল (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে। তিনি রামনগর গ্রামের নন্দ কুমার মণ্ডলের ছেলে।

পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার কচুখেত থেকে একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজাগাছটির ওজন প্রায় আড়াই কেজি বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় গাঁজাগাছসহ এক ব্যক্তি আটক, মামলা দায়ের

প্রকাশের সময় : ০৮:৩৫:০৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬