Dhaka ০৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে নিরাপত্তা জোরদার বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ ‘আব্বু, সিএনজি ভুল পথে নিয়ে যাচ্ছে’—২৬ সেকেন্ডের আকুতির পর শিশুকন্যাসহ মা নিখোঁজ বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা, ছেলে আটক সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম ১৫ আগস্ট ঘিরে মাঠে থাকছে সোয়াট-বোম্ব ডিসপোজাল ইউনিট মান্দায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার জামায়াত নেতার মাদ্রাসায় মিলল সরকারি ১৩ বস্তা বীজ নওগাঁয় ১০ বোতল ফেন্সিডিলসহ তিনজন গ্রেফতার

রাত্রিযাপনে এসে ধর্ষণের শিকার গৃহবধূ, হোটেল মালিক গ্রেফতার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৩৭:২৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • / 86

কুড়িগ্রামের চিলমারীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে কবির মিয়া (৪৪) নামে এক আবাসিক হোটেল মালিককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি উপজেলার রমনা ইউনিয়নের রমনা ফেরিঘাট এলাকায় ঘটেছে।

শনিবার (৩০ মে) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (২৯ মে) রাতে ধর্ষণের অ‌ভি‌যো‌গে কবির মিয়াকে গ্রেফতার করা হয়।

পু‌লিশ ও ভুক্ত‌ভোগী সূত্রে জানা যায়, জেলার উলিপুর উপজেলার ঘুঘুমারীরচর এলাকার ওই নারী স্বামীকে নিয়ে খালার বাড়ি সৈয়দপুর থেকে নিজ বাড়িতে ফেরার পথে বৃহস্পতিবার (২৮ মে) রাতে রমনা ফেরিঘাটে পৌঁছান। ঘাটে পৌঁছাতে দেরি হওয়ায় নৌকা না পেয়ে তারা রাত্রিযাপনের জন্য রমনা ঘাট এলাকার ‘হোটেল কলি’ নামের একটি আবাসিক হোটেলে ওঠেন।

জানা যায়, হোটেলে ওঠার পর ওই নারীর স্বামী তার স্ত্রী ও তাদের আট মাস বয়সি সন্তানকে কক্ষে রেখে খাবার কিনতে থানাহাট বাজারে যান। পরে খাবার নিয়ে ফিরে এলে তার স্ত্রী কান্নাকাটি করে জানান হোটেলের মালিক কবির মিয়া শিশু সন্তানের সামনেই তাকে ধর্ষণ করেছে। পরদিন শুক্রবার দুপুরে ভুক্তভোগীর স্বামী স্থানীয় ইউপি সদস্য মো. রুকুনুজ্জামান স্বপনের সঙ্গে যোগাযোগ করেন। একপর্যায়ে ভুক্তভোগীর স্বামী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় চিলমারী থানা পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগী নারী, তার স্বামী ও শিশুসন্তানকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে চিলমারী মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর শুক্রবার রাতেই উপজেলার সরকারপাড়া এলাকা থেকে অভিযুক্ত কবির মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

চিলমারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার জানান, আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজ‌তে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাত্রিযাপনে এসে ধর্ষণের শিকার গৃহবধূ, হোটেল মালিক গ্রেফতার

প্রকাশের সময় : ০৯:৩৭:২৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬