Dhaka ০৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ‘শহীদ কামরুল স্মারক’ বৃক্ষরোপণ কর্মসূচি বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবায়নের ওপর: অর্থমন্ত্রী যশোরের শার্শায় ৬ বছরের শিশু ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক বালিয়াকান্দিতে ৫ দিনব্যাপী স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন কালীগঞ্জে চোরাই ছাগল উদ্ধার, চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার নওগাঁয় মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত, কৃতিত্বপূর্ণ পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে উধাও চাচি কালুখালীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালুখালীর শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, হাইজিন উপকরণ ও হারমোনিয়াম বিতরণ পরীক্ষার ভেতর চাকরি করতে হবে না ইকনকে, ঘোষণা শিক্ষামন্ত্রীর

ঢাকায় পদ পাওয়া ছাত্রদল নেতা আসাদকে কালুখালীতে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • / 86

ঢাকা পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদকে রাজবাড়ীর কালুখালীতে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বিকেল ৫টায় গাড়িবহর নিয়ে তিনি কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকায় পৌঁছালে স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

পরে কালুখালীর বাংলাদেশ হাট এলাকায় বিএনপির আঞ্চলিক কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান। এছাড়া উপস্থিত ছিলেন পাংশা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, কালুখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম এবং উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু তালেবসহ স্থানীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংবর্ধনা অনুষ্ঠানে আসাদুজ্জামান আসাদ বলেন, তিনি কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সন্তান হিসেবে এলাকাবাসীর পাশে থাকতে চান এবং ভবিষ্যতে জনগণের কল্যাণে কাজ করতে চান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকায় পদ পাওয়া ছাত্রদল নেতা আসাদকে কালুখালীতে সংবর্ধনা

প্রকাশের সময় : ০৭:০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬