Dhaka ০৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ‘শহীদ কামরুল স্মারক’ বৃক্ষরোপণ কর্মসূচি বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবায়নের ওপর: অর্থমন্ত্রী যশোরের শার্শায় ৬ বছরের শিশু ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক বালিয়াকান্দিতে ৫ দিনব্যাপী স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন কালীগঞ্জে চোরাই ছাগল উদ্ধার, চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার নওগাঁয় মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত, কৃতিত্বপূর্ণ পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে উধাও চাচি কালুখালীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালুখালীর শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, হাইজিন উপকরণ ও হারমোনিয়াম বিতরণ পরীক্ষার ভেতর চাকরি করতে হবে না ইকনকে, ঘোষণা শিক্ষামন্ত্রীর

কালুখালীর মৃগী ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

আশিক হাসান, কালুখালী
  • প্রকাশের সময় : ০৩:০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • / 154

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টায় মৃগী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় দেখা যায়, সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ১ হাজার ৫৫৭ জন উপকারভোগী জনপ্রতি ১০ কেজি করে চাল গ্রহণ করছেন।

বিতরণ কার্যক্রম তদারকি করেন মৃগী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: আব্দুল হাই।

তিনি বলেন, “এখানে কোনো ধরনের অনিয়ম বা ছলচাতুরির সুযোগ নেই। শুরু থেকে শেষ পর্যন্ত স্বচ্ছতার সঙ্গে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবারের হাতে চাল তুলে দেওয়া হচ্ছে।”

এসময় ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন সুশান্ত কুমার রায় এবং ইউনিয়ন পরিষদের সচিব মো: সাইফুল ইসলাম।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, প্রকৃত উপকারভোগীরা যাতে বাদ না পড়েন, সে লক্ষ্যে আগেই তালিকা যাচাই-বাছাই করা হয়েছে।

স্থানীয় দরিদ্র পরিবারগুলো এ সহায়তায় সন্তোষ প্রকাশ করে বলেন, ঈদের আগে এই চাল সহায়তা তাদের জন্য অনেক বড় স্বস্তি ও ভরসা হয়ে উঠেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীর মৃগী ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

প্রকাশের সময় : ০৩:০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬