Dhaka ১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী হুথিদের বিরুদ্ধে বিশাল হামলা শুরু করতে যাচ্ছে সৌদি ইরানকে ঘিরে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন রোনালদো: পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি মাদকবিরোধী বার্তায় বালিয়াকান্দীতে বিবাহিত-অবিবাহিতদের ফুটবল লড়াই বালিয়াকান্দিতে জমি বিরোধে নারী আহত, দেবরের বিরুদ্ধে অভিযোগ লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী কালুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: এলজিইডি মন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / 133

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিইডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং দেশের সার্বিক উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দেশের প্রকৌশলীরা দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবেন।

শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি)-এর ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিগত সরকারের উন্নয়ন প্রকল্পকে ঘিরে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে সমালোচনা করেন এলজিইডি মন্ত্রী। তিনি বলেন, “বিগত সরকারের আমলে শুধু পিরোজপুর জেলাতেই এলজিআরডি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা লোপাট হয়েছে।”

তিনি আরও বলেন, উন্নয়ন ব্যয়ের অপচয় ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

বক্তব্যের এক পর্যায়ে তিনি গুম হওয়া ব্যক্তিদের পরিবারের অধিকার আদায়ে গঠিত প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, নানা বাধা-বিপত্তি সত্ত্বেও সানজিদা ইসলাম তুলি গুম হওয়া পরিবারের দুঃখ-দুর্দশা ও ন্যায়বিচারের দাবি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছেন, যা প্রশংসনীয় উদ্যোগ।

অনুষ্ঠানে প্রকৌশল খাতের বিভিন্ন পর্যায়ের পেশাজীবী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: এলজিইডি মন্ত্রী

প্রকাশের সময় : ০৯:১৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬