Dhaka ০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী বালিয়াকান্দীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো মানুষের ভিড় মান্দায় বৃদ্ধকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ১ শৈলকুপায় ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু ছয় দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌপথে ফেরি চলাচল শুরু সরকারি সোয়া কোটি টাকা আত্মসাৎ, কারাগারের জেলার বরখাস্ত রাজবাড়ীতে জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত ৮৩ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল্লিতে আওয়ামী লীগ আর বাংলাদেশে জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র করছে: রাশেদ খান জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

এদেশের মানুষ এগুলো পছন্দ করে বলেই রাজার ছেলে রাজা হয়, প্রজার ছেলে বলদ

আসিফ আকবর
  • প্রকাশের সময় : ০৯:২০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 149

যারা এমপি মন্ত্রী হয়েছেন, তারা আন্দোলন সংগ্রাম করেছেন, জেল খেটেছেন। তাদের অনেক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, সেই আর্থিক খাতের উৎস অবশ‍্যই খোঁজা যাবেনা ( ব‍্যতিক্রম অনেকেই আছেন)। বাংলাদেশের রাজনীতি নিজেই টাকশাল, এখানে প্রশ্ন চলবেনা।

মন্ত্রী এমপি হয়ে সন্তানদের বিদেশ থেকে দেশে নিয়ে আসবেন, বলবেন দেশের জন‍্য জীবন উৎস্বর্গ করো। তারা বিভিন্ন সিন্ডিকেটে ঢুকে ‍যাবে বানের পানির মত, লুটে নিবে বাংলাদেশের ঐশ্বর্য‍্য, পাচার করে দিবে বিদেশে। এবার মন্ত্রী এমপিদের স্ত্রী, ভাই, বোন, বোনজামাই. নাতি পুতি জ্ঞাতি গুষ্টিসহ বিভাগ জেলা উপজেলা থানা ইউনিয়নের পদ পদবী এবং তদসংশ্লিষ্ট ক্রীমগুলো খাবেন। সারাজীবন দলের জন‍্য খাটা কলুর বলদগুলো শক্ খাবে প্রথমে, তারপর গোলামীর রক্তে উদ্বুদ্ধ হয়ে চাটার দলের পিছে আমার ভাই আমার অভিভাবক বলে আবারও মিছিলে থাকবে। এটা একটা ঔপনিবেশিক চেইন, এদেশের মানুষ এগুলো পছন্দ করে বলেই রাজার ছেলে রাজা হয়, প্রজার ছেলে বলদ।

ফ‍্যাসিস্টবিরোধী আন্দোলনের সময় আঁতাত করে চলা বিএনপি শীর্ষ নেতাদের উদ্দেশ‍্য করে বেগম জিয়া বলেছিলেন- দলে এত বড় বড় নেতা, কাউকে তো আন্দোলনে পাওয়া যায় নাই ! খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই- এসব শ্লোগান তোমরা আর দিবেনা… সচিবালয় থেকে শুরু করে চতূর্দিকে এখন শুধু বিএনপি আর বিএনপি, ভোজভাজির মত মূহুর্তেই পাল্টে গেল পরিস্থিতি। তাদের ভীড়ে হারিয়ে গেছে দলের জন‍্য সর্বস্ব ত‍্যাগ করা কর্মীগুলো, লন্ডভন্ড হয়ে গেছে তাদের পারিবারিক ও সামাজিক জীবন। শহীদ জিয়ার পরিবার এবং বাংলাদেশী জাতীয়তাবাদকে ভালবেসে সাধারন মানুষের ত‍্যাগ এবং বিশ্বাস ভূলুন্ঠিত হওয়ার পথে। সাবধান হওয়ার সময়ও পেরিয়ে যাচ্ছে দ্রুত, হানিমুন পিরিয়ড কাটিয়ে সামনের ঘোর অমানিশা মোকাবেলার সক্ষমতা টিকিয়ে রাখতে পারবেনা স‍্যুটেড বুটেড বূর্জোয়ার দল, আবারও পালিয়ে যাবে সদ‍্য অতীত উদাহরনের মত। বারংবার ফ‍্যাসিস্টের খপ্পরে রয়ে যাবে অভিভাবকপ্রিয় কলুর বলদগুলো।
ভালবাসা অবিরাম।

(লেখকের ফেসবুক পেজ থেকে সংগৃহীত)

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এদেশের মানুষ এগুলো পছন্দ করে বলেই রাজার ছেলে রাজা হয়, প্রজার ছেলে বলদ

প্রকাশের সময় : ০৯:২০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬