স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় হাসপাতালে বসছে ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম
- প্রকাশের সময় : ০৫:৩৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / 107
রাজধানীর সরকারি বড় হাসপাতালগুলোতে সেন্ট্রাল ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম বা ‘পাগলা ঘণ্টা’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁওয়ের কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি)-এ অনুদান হিসেবে পাওয়া ভেন্টিলেটর ও অন্যান্য চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, প্রথম ধাপে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এ ব্যবস্থা চালু করা হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, হাসপাতালের জরুরি পরিস্থিতিতে দ্রুত নিরাপত্তা সহায়তা নিশ্চিত করতে ‘কোড ব্লু’ বা ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে মহাখালী এলাকায় স্বাস্থ্যসংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারে আলাদা পুলিশ ক্যাম্প স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
এ সময় তিনি আরও জানান, দেশের ১০টি জেলা সদর হাসপাতালে ১০টি আইসিইউ ইউনিটের জন্য একটি করে শিশু ভেন্টিলেটর সরবরাহ করা হয়েছে। আসন্ন ঈদুল আজহার পর এক সপ্তাহের মধ্যেই এসব ইউনিট উদ্বোধন করা হবে।




















