Dhaka ০৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ওমানে গাড়ির ভেতর চার বাংলাদেশি ভাইয়ের মৃত্যু, কার্বন মনোক্সাইড গ্যাসে শ্বাসরোধের ধারণা ১৭ বছর আমরা বঞ্চনার শিকার হয়েছি: পানিসম্পদ মন্ত্রী সংস্কৃতি কেবল বিনোদনের অনুষঙ্গ নয়, জাতির আত্মপরিচয়: সংস্কৃতিমন্ত্রী ভাগে কোরবানি; কোনো শরিক টাকা কম দিলে জায়েজ হবে? ঢাকায় ৮ কোম্পানিকে ৬৯০টি এসি বাসের রুট পারমিটের অনুমোদন দালালের দৌরাত্ম্য ঠেকাতে নিয়মিত তদারকি করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঢাকা টেস্টে পাকিস্তান দলকে মোটা অঙ্কের জরিমানা আইসিসির হরিণাকুন্ডুতে দুর্ধর্ষ ডাকাতি, ২ লাখ টাকার মালামাল লুট ঈদের আগে একদিনের সরকারি ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি আ. লীগ আমলে সংখ্যালঘুদের ওপর জুলুম হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা

দালালের দৌরাত্ম্য ঠেকাতে নিয়মিত তদারকি করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:২০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • / 12

হাসপাতালের পরিচ্ছন্নতা, রোগীদের সেবা নিশ্চিত করাসহ দালালের দৌরাত্ম্য ঠেকাতে নিয়মিত তদারকি করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

শুক্রবার (১৫ মে) বিকেলে রাজধানীর মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রুটিন ওয়ার্ক হিসেবে প্রতি সপ্তাহে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করছি। হাসপাতালের পরিচ্ছন্নতা, রোগীদের সেবা নিশ্চিত করা এবং দালালের দৌরাত্ম্য ঠেকাতে নিয়মিত তদারকি করছি। এখন হামের চেয়ে বেশি দেখা দিয়েছে নিউমোনিয়া। হামের সংক্রামণ এবং মৃত্যু ঠেকাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

তিনি বলেন, ‘সংক্রামণ এবং মৃত্যু ঠেকাতে সরকার দ্রুত হামের টিকা দেয়া চেষ্টা করছে। তবে টিকার সুফল পেতে সময় লাগছে।’

পরিস্থিতি অবনতি হলে বিশেষায়িত হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে জানিয়ে তিনি বলেন, হাসপাতালের প্রয়োজনে যে কোনো যন্ত্রাংশ সরবরাহ করা হবে। যেসব হাসপাতালে ভেন্টিলেশন সংকট ছিল, সেই জায়গাগুলোতে দেয়ার ব্যবস্থা করেছি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দালালের দৌরাত্ম্য ঠেকাতে নিয়মিত তদারকি করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের সময় : ০৭:২০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬