Dhaka ০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে যুবকের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২০:৪৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / 16

নোয়াখালীর সদর উপজেলার কাদিরহানিফ ইউনিয়নে মাছের বারবিকিউ পার্টিতে মদপান ও মাদকদ্রব্য মিশ্রিত পানীয় সেবনে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত যুবকের নাম মোহাম্মদ সাকিব (২২)। তিনি কাদিরহানিফ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মুসলিম কলোনির মৃত এফরান মিয়ার ছেলে। অসুস্থ চারজন হলেন মো. টিপু (২৫), মোহাম্মদ সাইফুল ইসলাম পাখি (২২), মনির হোসেন শান্ত (২৩) ও মোহাম্মদ রাসেল (২৩)।

রোববার সকালে সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ৮টার দিকে কাদিরহানিফ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মহিলা কলেজের পূর্ব পাশে খালপাড় এলাকায় কয়েকজন তরুণ মাছের বারবিকিউ পার্টির আয়োজন করেন। তাদের এক প্রবাসী বন্ধু বিদেশ থেকে দেশে আসায় এ আয়োজন করা হয়।

পার্টিতে তারা মদের সঙ্গে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য মিশিয়ে ‘ঝাক্কাস’ নামের একটি পানীয় তৈরি করে সেবন করেন। পরে পার্টি শেষে হঠাৎ তারা অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ সাকিবকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য মো. টিপু ও সাইফুল ইসলাম পাখিকে ঢাকায় পাঠানো হয়। অন্যদিকে মনির হোসেন শান্ত ও মো. রাসেল নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান জানান, পাঁচ যুবক একাধিক মাদকদ্রব্য মিশিয়ে ‘ঝাক্কাস’ তৈরি করে পান করেন। এতে তারা অসুস্থ হয়ে পড়েন এবং তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

তিনি জানান, নিহত যুবকের মরদেহ বর্তমানে তার বাড়িতে রয়েছে। সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে যুবকের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪

প্রকাশের সময় : ১২:২০:৪৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬