Dhaka ১১:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাঁচ ভাষায় মুক্তি পাবে রজনীকান্তের ‘জেলার ২’ সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা চালুর এক দিন পরই ফের বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল ঢাকা থেকে বিভিন্ন রুটে ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫ সহস্রাধিক যাত্রী ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ ‘সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার’ দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মধ্যে ট্যাব বিতরণ

কালীগঞ্জে মোবাইল কোর্টে ৪ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা

কালীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৪:০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / 121

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৩ মে) সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৬(গ) অনুযায়ী ঝুঁকিপূর্ণ ও ক্লিনিক্যাল বর্জ্য উৎপাদনের দায়ে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

মোবাইল কোর্টে মেইন বাসস্ট্যান্ড এলাকার ইকো ডায়াগনস্টিক সেন্টার এন্ড ফাতেমা প্রাইভেট হাসপাতালকে ২৫ হাজার টাকা, মধুগঞ্জ বাজারের উপমা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, মেইন বাসস্ট্যান্ড এলাকার সুমন ক্লিনিককে ৫০ হাজার টাকা এবং সিটি ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে মোবাইল কোর্টে ৪ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৪:০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬