না ফেরার দেশে বীরাঙ্গনা টেপরী রাণী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়
- প্রকাশের সময় : ০৪:০২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / 7
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বীরাঙ্গনা টেপরী রাণীকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। বুধবার (১৩ মে) সকালে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা গ্রামে তাঁর নিজ বাড়ির প্রাঙ্গণে গার্ড অব অনার প্রদান শেষে শেষকৃত্য সম্পন্ন করা হয়।
এর আগে মঙ্গলবার (১২ মে) বিকেলে পীরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা Khadija Begum, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা Amanullah Al Bari, বীর মুক্তিযোদ্ধা Riazul Islam, এডি আবুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, টেপরী রাণী ছিলেন বলিদ্বারা গ্রামের মধুদাস রায়ের কন্যা। মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতনের শিকার হলেও তিনি সাহসিকতার সঙ্গে সব প্রতিকূলতা মোকাবিলা করেছিলেন।
তাঁর মৃত্যুর পর একমাত্র পুত্র সুধীর রায়সহ স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদও তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম বলেন, “টেপরী রাণী শুধু একজন ব্যক্তি নন, তিনি মুক্তিযুদ্ধের জীবন্ত ইতিহাস। তাঁর ত্যাগ ও সাহসিকতা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”























