Dhaka ১০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর চিকিৎসায় নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘লোয়ার ডেপথ’ নাটকের প্রদর্শনী ‘ড্রপ আউট সরোয়ার তুষার’ আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে: রাশেদ খাঁন কলকাতার নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক, কর্মচারীদের সম্পৃক্ততার দাবি জাকসু সদস্যের সরকারি হাসপাতাল তদারকিতে ৬৯ কর্মকর্তা নিয়োগ ‘খাসি কাণ্ডে বিয়ে ভাঙা’ সেই জাপানপ্রবাসী বর করলেন নতুন বিয়ে শিশু চোর সন্দেহে গণপিটুনি, হাসপাতালে যুবকের মৃত্যু সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস চীনে নেওয়ার কথা বলে পাঠানো হয় ভারতে, ৪ বছর পর ফিরলেন দেশে মূত্রনালী থেকে বের করা হল ৩.১ কেজি ওজনের পাথর

ঝিনাইদহ জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ০৮:১৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / 91

দীর্ঘ সাড়ে আট বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর ঝিনাইদহ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মো. ইমরান হোসেন-কে সভাপতি এবং শাহরিয়ার রাসেল-কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নবগঠিত এই কমিটির অনুমোদন দেন। কেন্দ্রীয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৬ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অন্যান্য নেতারা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. সাইদুর রহমান শাহেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার মাহমুদ এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে জমা দিতে বলা হয়েছে।

জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার খবর ঝিনাইদহে পৌঁছালে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। জেলা শহরের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে। তৃণমূল নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ঝিনাইদহ জেলা ছাত্রদল রাজপথের আন্দোলনে আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে।

নবনিযুক্ত সভাপতি মো. ইমরান হোসেন বলেন, “কেন্দ্রীয় সংসদ আমাদের ওপর যে আস্থা রেখেছে, তার প্রতিদান আমরা রাজপথে সক্রিয় থেকে দেব। দ্রুততম সময়ের মধ্যে ত্যাগী ও পরিশ্রমী কর্মীদের মূল্যায়নের মাধ্যমে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়া হবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝিনাইদহ জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

প্রকাশের সময় : ০৮:১৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬