Dhaka ০২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ ৪ জনের মৃত্যু পাঁচ ভাষায় মুক্তি পাবে রজনীকান্তের ‘জেলার ২’ সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা চালুর এক দিন পরই ফের বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল ঢাকা থেকে বিভিন্ন রুটে ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫ সহস্রাধিক যাত্রী ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ ‘সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার’ দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ

নওগাঁয় বোরোধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি

খোরশেদ আলম, নওগাঁ:
  • প্রকাশের সময় : ০৭:০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / 148

নওগাঁ সদর উপজেলায় সরকারি বোরোধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিকেল ৫টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বোরোধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ফরহাদ খন্দকার, জেলা কৃষি কর্মকর্তা হুমায়রা মণ্ডল এবং নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ।

এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, কৃষি বিভাগের প্রতিনিধি, চালকল মালিক সমিতির নেতৃবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে এমপি জাহিদুল ইসলাম ধলু বলেন, কৃষকদের হয়রানি বন্ধে সরকার ডিজিটাল পদ্ধতিতে ধান সংগ্রহ ব্যবস্থা চালু করেছে। কৃষি অ্যাপের মাধ্যমে নিবন্ধনের ফলে কৃষক নিজেই সরাসরি গুদামে ধান দিতে পারবেন, এতে কোনো মধ্যস্বত্বভোগীর প্রয়োজন হবে না।

তিনি আরও বলেন, সরকার কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং কৃষক বাঁচলে দেশ বাঁচবে—এই নীতিতেই কাজ চলছে।

অনুষ্ঠানে জানানো হয়, এ মৌসুমে নওগাঁ সদর উপজেলায় বোরোধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চাল ও ধানের নির্ধারিত দামে সংগ্রহ কার্যক্রম চলবে এবং ২০২৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে খাদ্য বিভাগ জানিয়েছে, কৃষকরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে এবং মাঠ পর্যায়ে মনিটরিং জোরদার করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় বোরোধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি

প্রকাশের সময় : ০৭:০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬