Dhaka ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা চালুর এক দিন পরই ফের বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল ঢাকা থেকে বিভিন্ন রুটে ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫ সহস্রাধিক যাত্রী ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ ‘সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার’ দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মধ্যে ট্যাব বিতরণ নওগাঁয় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত লংমার্চ উপলক্ষে ঝিনাইদহ পুলিশ সুপারের সঙ্গে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ মধ্যপ্রাচ্যে সংঘাতের উত্তাপ, তেলের দাম ছাড়াল ১০৬ ডলার

কালুখালীতে সুফলভোগীদের মাঝে উন্নত জাতের মুরগি ও ছাগল বিতরণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১১:১১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / 115

রাজবাড়ীর কালুখালী উপজেলায় নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে উন্নত জাতের মুরগি ও ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল ৮টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে রতনদিয়া ইউনিয়নের পশ্চিম হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন।

প্রকল্পের আওতায় ১০০ জন উপকারভোগীর প্রত্যেককে ২৫টি করে উন্নত জাতের মুরগি এবং ৫৪ জন উপকারভোগীর প্রত্যেককে ২টি করে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করা হয়।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রতন, উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রতন জানান, উপজেলার রতনদিয়া ও কালিকাপুর ইউনিয়নের ১৫টি চরের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি বলেন, ছাগল পালনকারী প্রতিটি উপকারভোগীকে চার ধাপে মোট ১১২ কেজি খাদ্য এবং মুরগি পালনকারীদের তিন ধাপে মোট ৭৫ কেজি খাদ্য সরবরাহ করা হবে।

তিনি আরও জানান, বিতরণের আগে উপকারভোগীদের দুই দিনব্যাপী ছাগল ও মুরগি পালন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া ছাগল পালনের ঘর নির্মাণের জন্য প্রত্যেককে ১১ হাজার টাকা এবং মুরগির ঘর নির্মাণ বাবদ ৮ হাজার ৮০০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে সুফলভোগীদের মাঝে উন্নত জাতের মুরগি ও ছাগল বিতরণ

প্রকাশের সময় : ১১:১১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬