Dhaka ০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ভোগান্তি কমাতে এবার তিন ধাপে গার্মেন্টস শ্রমিকদের ছুটি দেয়া হবে: সড়ক পরিবহনমন্ত্রী ‌‘সুবর্ণা মোহন্ত’ থেকে ‘সুবর্ণা সেলিম’, এরপর ‘সুবর্ণা’ তারপর ‘বেওয়ারিশ লাশ’? মুখ্যমন্ত্রী হয়েই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত শুভেন্দুর পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ বিএনপির উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাত বেড়ে ফের বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা স্বর্ণালঙ্কার-টাকা নিয়ে গৃহবধূ উধাও, আদালতে মামলা নওগাঁর পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২ বন্ধুর স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

নওগাঁর পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৫:৪৬:১২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / 21

নওগাঁ সদর ও পত্নীতলা থানায় পৃথক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় পরিচালিত অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১০ মে) সন্ধ্যায় পত্নীতলা থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালিয়ে উপজেলার ১১নং শিহাড়া ইউনিয়নের কলাপাকা গ্রামের মামুন মাস্টারের আমবাগান সংলগ্ন পাকা রাস্তা থেকে মো. রেজুয়ান হোসেন (২১) নামে এক যুবককে আটক করে। তিনি পাইকবান্দা এলাকার আনারুল ইসলামের ছেলে।

এ সময় তার হেফাজত থেকে ১০০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে জব্দকৃত মাদকসহ তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

অপরদিকে একই দিনে নওগাঁ সদর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হাঁপানিয়া ইউনিয়নের নামা নারসি গ্রাম থেকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ময়দুল ইসলাম (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি মৃত আব্দুল গনির ছেলে।

পুলিশ জানিয়েছে, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁর পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

প্রকাশের সময় : ০৫:৪৬:১২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬