Dhaka ০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁ নিয়ামতপুরে ২০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৩:০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / 7

নওগাঁর নিয়ামতপুর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

রোববার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে নিয়ামতপুর উপজেলার ৫ নম্বর রসুলপুর ইউনিয়নের চৌড়াপাড়া এলাকায় নিয়ামতপুর-ধানসূরা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি নির্দেশনায় নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুবুর রহমানের নেতৃত্বে থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। এ সময় দুই মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয়।

তল্লাশিকালে দুইটি প্যাকেটে ১০০ গ্রাম করে মোট ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই দুইজনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন— মোঃ মেজবাউল হক বাচ্চু (৩৮), পিতা: মোঃ মেছের আলী, গ্রাম: বালুয়াচরি এবং মোঃ আসাদুজ্জামান নয়ন (২৬), পিতা: মোঃ গোলাম আজম, গ্রাম: আলহাজ্ব আহমেদ আলী বিশ্বাসের টোলা। তারা উভয়েই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন, তারা চাঁপাইনবাবগঞ্জ থেকে হেরোইন এনে নিয়ামতপুর এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিলেন।

পুলিশ জানায়, উদ্ধারকৃত হেরোইন, মোটরসাইকেল এবং আটক দুইজনকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁ নিয়ামতপুরে ২০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

প্রকাশের সময় : ০৩:০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬