Dhaka ১১:০৭ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘রবীন্দ্রজয়ন্তী’তে বিজেপি সরকারের শপথ, ‘ধুতি-পাঞ্জাবি’তে ঘোষণা মোদির মাদ্রাসা পরিচালকের ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু চোখ বেঁধে দশ সেকেন্ডে ১০টি সার্জিক্যাল মাস্ক পরে ওয়ার্ল্ড রেকর্ড সিফাতের অবশেষে নুসরাতই যাচ্ছেন সংসদে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা বাংলাদেশে বিয়ে করতে এসে জেরার মুখে পালালেন দুই চীনা নাগরিক যাত্রী না নামিয়ে ফেরিতে বাস ওঠালে চালকের লাইসেন্স নিয়ে সিদ্ধান্ত পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে : মোদি কালীগঞ্জে ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন এমপি আবু তালিব মমতার গাড়ি দেখেই ‘চোর-চোর’ স্লোগান বিজেপির! ডেঙ্গু প্রতিরোধে প্রতি মাসে ক্লিনিং ডে পালন করা হবে : ডিএসসিসি প্রশাসক

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে : মোদি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:২০:৪৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 10

পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি।

সোমবার সন্ধ্যা ৬টার পরে ফেসবুকে মোদি লিখেছেন, পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে! ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। জনগণের শক্তির জয় হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি জয়ী হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রত্যেক ব্যক্তিকে প্রণাম জানাই।

তিনি বলেন, জনগণ বিজেপিকে এক অভূতপূর্ব রায় দিয়েছেন এবং আমি তাদের আশ্বাস দিচ্ছি যে, আমাদের দল পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য সম্ভাব্য সবকিছু করবে। আমরা এমন একটি সরকার দেব যা সমাজের সকল স্তরের মানুষকে সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে।

এই বিধানসভা নির্বাচনে ২৯৩ আসনের মধ্যে বিজেপি পেয়েছে ২০৪ আসন। আর মমতা ব্যানার্জ্যির তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮৩ আসন। এছাড়া, কংগ্রেস দুটি, সিপিএম একটি ও অন্যান্য দল তিনটি আসন পেয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে : মোদি

প্রকাশের সময় : ০৮:২০:৪৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬