পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু
- প্রকাশের সময় : ১০:৫১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / 29
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে।
সোমবার সকাল ৮টা (বাংলাদেশ সময় সাড়ে ৮টা) থেকে কড়া নিরাপত্তার মধ্যে গণনা কার্যক্রম শুরু হয়।
মোট ২৯৪টি আসনের মধ্যে এখন পর্যন্ত ১১২টির ফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে ভারতীয় জনতা পার্টি পেয়েছে ৫৬টি আসন, তৃণমূল কংগ্রেস ৫৩টি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ২টি এবং অন্যান্যরা পেয়েছে ১টি আসন।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ শেষে কলকাতাসহ ২৩ জেলার ৭৭টি কেন্দ্রে একযোগে ভোট গণনা চলছে। প্রথমে পোস্টাল ব্যালট এবং পরে ইভিএমের ভোট গণনা করা হচ্ছে।
নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করছে আগামী পাঁচ বছর রাজ্যের ক্ষমতা কার হাতে থাকবে। গুরুত্বপূর্ণ আসনগুলোর ফলাফলের দিকে বিশেষ নজর রাখা হচ্ছে, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন।
গণনা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নির্ধারিত নিয়ম মেনে কাউন্টিং এজেন্টদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।





















