Dhaka ১১:২২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী ৩৩ মরদেহ সাগরে ফেলার লোমহর্ষক বর্ণনা দেওয়া রফিকুলকে প্রাণনাশের হুমকি প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছি : প্রধানমন্ত্রী যে কারণে দ্রুত সম্প্রসারিত হচ্ছে গোলাপি লবণের বাজার রাজধানীতে ক্যানসার হাসপাতালের উপপরিচালককে কুপিয়ে জখম বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তায় ১৬ বিজিবির মোতায়েন মনোনয়ন সংকট ও কৌশলগত ব্যর্থতায় ঝিনাইদহ-৪ আসন হারিয়েছে বিএনপি তীব্র হচ্ছে গরম, তাপমাত্রা নিয়ে সতর্কবার্তা লেবাননে যিশুর মূর্তি ভাঙচুর করেছে ইসরায়েলি সেনা, স্বীকার করলেন নেতানিয়াহু কালুখালীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

লেবাননে যিশুর মূর্তি ভাঙচুর করেছে ইসরায়েলি সেনা, স্বীকার করলেন নেতানিয়াহু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৫৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 18

লেবাননের একটি গ্রামে ইসরায়েলি সেনার হাতে যিশু খ্রিস্টের মূর্তি ভাঙচুরের একটি ছবি প্রকাশিত হওয়ার পর বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নিন্দার ঝড় উঠেছে। দক্ষিণ লেবাননের খ্রিস্টান অধ্যুষিত ডেব্ল গ্রামে এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ছবিতে দেখা যায়, একজন ইসরায়েলি সেনা বড় হাতুড়ি দিয়ে একটি যিশুর মূর্তির মুখে আঘাত করছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ছবিটি আসল বলে নিশ্চিত করেছে এবং কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে গভীর শোক ও নিন্দা প্রকাশ করেছেন। তিনি জানান, একজন সেনার হাতে ক্যাথলিক ধর্মীয় প্রতীক ক্ষতিগ্রস্ত হওয়ার খবর তাকে স্তম্ভিত করেছে। তিনি এই কাজকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ও প্রশাসনিক ব্যবস্থার আশ্বাস দিয়েছেন।

অন্যদিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার এই ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করে বিশ্বের সকল খ্রিস্টান ধর্মাবলম্বীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি স্পষ্ট করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড ইসরায়েলের মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী।

এদিকে মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি ইসরায়েল সরকারের এই তাৎক্ষণিক নিন্দাকে স্বাগত জানিয়েছেন।

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক দিন পরেই এই ঘটনাটি প্রকাশ্যে এল। দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চলে অবস্থানরত ইসরায়েলি সেনারা এর আগেও খ্রিস্টান ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো কাজ করেছে বলে অভিযোগ রয়েছে।

ইতিপূর্বে একটি গির্জায় বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে বিদ্রূপ করার ভিডিও সামনে এসেছিল। বর্তমানে আইডিএফ দাবি করেছে যে তারা ক্ষতিগ্রস্ত মূর্তিটি পুনর্স্থাপনে স্থানীয় সম্প্রদায়কে সহায়তা করছে এবং একটি অপরাধ তদন্ত শুরু করেছে।

সূত্র: দ্য টেলিগ্রাফ

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

লেবাননে যিশুর মূর্তি ভাঙচুর করেছে ইসরায়েলি সেনা, স্বীকার করলেন নেতানিয়াহু

প্রকাশের সময় : ০৭:৫৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬