Dhaka ০২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী অসুস্থ হওয়ায় রাস্তায় ফেলে যান স্ত্রী, সেই প্রবাসীর মৃত্যু বদলে গেল অর্থবছর, ১ এপ্রিল থেকে ৩১ মার্চ নির্ধারণ জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো গোষ্ঠীর একক অর্জন নয় : ববি হাজ্জাজ ৩০০ টাকার কাঁচা মরিচ এখন ১০০ টাকা, ১০ দিনে আমদানি ২৩৩ টন ‘স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর দেশে ১৮০ দিন পার করাই সরকারের বড় অর্জন’ উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা গাজী সালাউদ্দিন তানভীরের জামিন নামঞ্জুর ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার খোলার অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার বার্ষিক সভা অনুষ্ঠিত

একে একে নিজের ৭ শিশু সন্তানকে গুলি করে হত্যা বাবার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১২:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 110

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার শ্রেভপোর্টে এক ভয়াবহ ঘটনায় নিজের সাত শিশু সন্তানসহ মোট আট শিশুকে গুলি করে হত্যা করেছে এক বাবা।

স্থানীয় সময় রবিবার সকালে তিনটি আলাদা বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ৩১ বছর বয়সী শামার এলকিন্স প্রথমে নিজের স্ত্রীকে গুলি করেন। এরপর তিনি অন্য দুটি বাড়িতে গিয়ে নিজের সন্তানদের লক্ষ্য করে গুলি চালান। নিহত আট শিশুর মধ্যে সাতজন তার নিজের সন্তান এবং একজন তাদের চাচাত ভাই বা বোন। নিহত শিশুদের বয়স ছিল ৩ থেকে ১১ বছরের মধ্যে।

ঘটনার সময় ১৩ বছর বয়সী এক শিশু গুলি থেকে বাঁচতে ছাদ থেকে লাফ দেয়। এতে তার কিছু হাড় ভেঙে গেলেও সে প্রাণে বেঁচে গেছে। এছাড়া দুই নারীও গুলিবিদ্ধ হয়েছেন, যাদের একজন হামলাকারীর স্ত্রী।

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হামলাকারী শামার এলকিন্সও গুলিবিদ্ধ হন এবং বর্তমানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, এর আগেও ২০১৯ সালে একটি গুলির ঘটনার সঙ্গে তার নাম জড়িয়েছিল।

সূত্র: গার্ডিয়ান

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

একে একে নিজের ৭ শিশু সন্তানকে গুলি করে হত্যা বাবার

প্রকাশের সময় : ১২:১২:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬