Dhaka ০৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

সোশ্যাল মিডিয়ার লাইক-ভিউয়ের নেশায় উল্টো পথে গাড়ি, প্রাণ গেল ৫ কিশোরের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / 65

সামাজিক যোগাযোগমাধ্যমে লাইক ও ভিউ পাওয়ার আশায় ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালানোর মর্মান্তিক পরিণতি হয়েছে আয়ারল্যান্ডে। মহাসড়কে উল্টো পথে গাড়ি চালিয়ে আসার সময় মুখোমুখি সংঘর্ষে পাঁচ কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় অপর একটি গাড়িতে থাকা তিন নারী ও এক শিশুও গুরুতর আহত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) ভোররাত ৩টার দিকে আয়ারল্যান্ডের কাউন্টি কিলডারের আথি এলাকার এম৯ মোটরওয়ের ৩ নম্বর জংশনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, উল্টো পথে চলা গাড়িটিতে থাকা পাঁচ কিশোরই ঘটনাস্থলে মারা যায়। নিহত সবাই পুরুষ কিশোর। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য নাস জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্য গাড়িতে থাকা নারী চালক ও সামনের আসনের এক যাত্রীকে সংকটাপন্ন অবস্থায় টালাট ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পেছনের আসনে থাকা এক তরুণী ও এক শিশুকেও গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আয়ারল্যান্ডের পুলিশ কমিশনার জাস্টিন কেলি ঘটনাটিকে ভয়াবহ ও মর্মান্তিক হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে লাইক ও ভিউ পাওয়ার আশায় মোটরওয়েতে উল্টো পথে গাড়ি চালানোর মতো ঝুঁকিপূর্ণ প্রবণতা তৈরি হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড নিরপরাধ মানুষের জীবনকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলছে।

এর মাত্র এক সপ্তাহ আগে রাজধানী ডাবলিনের এম৫০ মহাসড়কেও একই ধরনের দুর্ঘটনায় নয়জন আহত হয়েছিলেন।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আয়ারল্যান্ডের পুলিশ। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য এবং ওই সময় মহাসড়ক দিয়ে চলাচলকারী যানবাহনের ড্যাশ ক্যামেরার ভিডিও সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সোশ্যাল মিডিয়ার লাইক-ভিউয়ের নেশায় উল্টো পথে গাড়ি, প্রাণ গেল ৫ কিশোরের

প্রকাশের সময় : ০২:১৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬