Dhaka ০৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘আল্লাহ, আমাকে খাবার দাও’ বলে আকুতি জানানো সাজু শেখের স্ত্রী মারা গেছেন সৌদি আরবে এ বছর ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর অপরাধী যত ক্ষমতাশালীই হোক, ছাড় দেওয়া হবে না: আইজিপি নওগাঁয় বিজিবির অভিযানে ভারতীয় ১৬০ বোতল কফ সিরাপ জব্দ ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান: প্রধানমন্ত্রী জামায়াতের আমির মাঝেমধ্যে আউল-ফাউল বক্তব্য দিচ্ছেন: রাশেদ খাঁন নানা ছদ্মবেশে অপরাধের খবর সংগ্রহ করতেন নিহত সাংবাদিক আলিফ ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা গ্রেফতার দুর্গাপূজায় মেট্রোরেলের বিশেষ সূচি, শুক্রবার চলবে বিকেল থেকে ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহেরদাদ আখলাঘি

নতুন মোসাদ প্রধান নিয়োগ দিলেন বেনিয়ামিন নেতানিয়াহু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / 99

ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদ-এর নতুন প্রধান হিসেবে মেজর জেনারেল রোমান গফম্যান-কে নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রোববার (১২ এপ্রিল) এ নিয়োগ অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সুপ্রিম কোর্টের সাবেক প্রেসিডেন্ট আশের গ্রুনিসের নেতৃত্বাধীন উচ্চপদস্থ নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটি গফম্যানের প্রার্থিতা অনুমোদন করে। এরপর প্রধানমন্ত্রী গফম্যানের নিয়োগপত্রে স্বাক্ষর করেন।

আগামী ২ জুন থেকে পাঁচ বছরের জন্য তিনি দায়িত্ব গ্রহণ করবেন। তিনি বর্তমান প্রধান ডেভিড বার্নিয়া-এর স্থলাভিষিক্ত হবেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বেলারুশে জন্ম নেওয়া গফম্যান ১৯৯০ সালে পরিবারের সঙ্গে ইসরায়েলে অভিবাসন করেন। তিনি পশ্চিম তীরের ‘এলি ইয়েশিভা’ ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেন।

১৯৯৫ সালে তিনি ১৮৮তম আর্মার্ড ব্রিগেডে যোগ দেন এবং পরবর্তীতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর সামরিক সচিব হিসেবে কর্মরত রয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নতুন মোসাদ প্রধান নিয়োগ দিলেন বেনিয়ামিন নেতানিয়াহু

প্রকাশের সময় : ১০:১৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬